জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই দুই কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই নতুন কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। সংগঠনের কার্যক্ষমতা আরও গতিশীল করতে এবং রাজপথে নারীদের অধিকার আদায় ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয় যে, নবগঠিত কমিটির নেতারা আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেবেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারী সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি জাতীয় স্বার্থে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন কেন্দ্রীয় নেতারা।
আরববাংলা টিভি