শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সন্তানের নৈতিকতা গঠনে পরিবারের ভূমিকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

কবি হাফিজ ইব্রাহিম বলেছেন, মা একটি বিদ্যালয়; তাকে যথাযথভাবে গড়ে তুলতে পারলে, একটি সৎ ও উত্তম জাতি গড়ে উঠবে। মানুষের জীবনের প্রথম বিদ্যালয় পরিবার। আরো বিশেষায়িত করে বললে, মা। একজন শিশু পৃথিবীতে আসার পরপরই প্রথম মাকে দেখে। মায়ের সঙ্গেই তার সময় কাটে হেসেখেলে। হাসিকান্নার ভেতর দিয়ে শিশুটির জীবনের প্রাথমিক পাঠ শুরু হয় পারিবারিক পরিমণ্ডলে। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে পরিবারের গুরুত্ব অপরিসীম।

একটি শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করার ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে মায়ের ভূমিকা এখানে প্রধান। পরিবার যদি শিশুর মাঝে ছোটবেলা থেকেই সততা, দেশপ্রেম, মানবিকতা এবং পরমতসহিষ্ণুতার বীজ বপন করতে পারে, তবে সেই শিশু ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। সমাজবিজ্ঞানীদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে অনেক সময় অভিভাবকরা কর্মব্যস্ততার কারণে শিশুদের সময় দিতে পারেন না, যা শিশুদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরি করতে হলে পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগও প্রয়োজন। তবে মূল ভিত্তিটি রচিত হয় পরিবার থেকেই। দেশের বিভিন্ন গণমাধ্যমকে জানান যে, পারিবারিক অনুশাসন এবং নৈতিক শিক্ষার অভাবই বর্তমানের অনেক সামাজিক সমস্যার মূল কারণ। তাই প্রতিটি পরিবারের উচিত সন্তানদের সাথে গুণগত সময় কাটানো এবং তাদের সঠিক মূল্যবোধে দীক্ষিত করা, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD