কনের বাড়িতে চলছিল গায়েহলুদের আয়োজন, সাজানো হয়েছিল আলোকসজ্জায়। বৃহস্পতিবার ছিল গায়েহলুদ, আর শুক্রবার ছিল বিয়ের দিন। দুই পরিবারেই আনন্দ-উৎসবে মুখরিত ছিল পরিবেশ, চলছিল বিয়ের চূড়ান্ত প্রস্তুতি। কিন্তু আনন্দঘন সেই মুহূর্ত নিমেষেই বিষাদে রূপ নেয় বিয়ের ঠিক আগের দিন বর আরিফ শাহরিয়ার সৌমিকের আকস্মিক মৃত্যুর খবরে।
পারিবারিক সূত্র ও স্থানীয় গণমাধ্যমকে জানান যায় যে, সৌমিকের এমন অকাল মৃত্যুতে শুধু তার পরিবারই নয়, বরং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। বিয়ের আনন্দে মেতে থাকা দুটি পরিবার এখন শোকে স্তব্ধ।
এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয়রা অনেকেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একজন তরুণ যুবকের এভাবে চলে যাওয়া কেউ সহজে মেনে নিতে পারছেন না। আকস্মিক এই মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক