বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১:১৮ pm

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপগুলো দেখা যায়।

এ তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তাঁরা। পরে আরও একটি সাপ দেখা যায়। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা জানা যায়নি।

এত উঁচু ভবনের ১৯ তলায় সাপ কীভাবে এল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের ধারণা, ভবনের কোনো স্টোরেজে আরো সাপ থাকতে পারে।

এ নিয়ে তাঁরা আতঙ্কিত।
১৯ তলায় অফিস করেন এমন এক প্রোগ্রাম অফিসার বলেন, করিডোরে সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এত উঁচু ভবনে সাপ কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, ‘নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে সাপগুলো বের হয়েছে।

বিষয়টি দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বলা হয়েছে।’

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD