শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সংসদের অধিবেশন রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন। গত ২৭ আগস্ট শুরু হওয়া এই অধিবেশনে দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরোধী দলগুলোর বিভিন্ন প্রস্তাব ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে এই অধিবেশনে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পর এটি সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে।

গণমাধ্যমকে জানান, চলতি অধিবেশনের কার্যদিবসে আইন প্রণয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিল উত্থাপন করা হচ্ছে। দেশের সার্বিক গণতান্ত্রিক রূপান্তর এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে জাতীয় সংসদ কার্যকর ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রোববার পুনরায় অধিবেশন শুরু হলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংসদীয় স্থায়ী কমিটি সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD