শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৬:২৩ am

গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD