শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শাপলা-ইলিশে জমবে দেশি স্বাদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১০:২০ am

জাতীয় ফুল শাপলা আর জাতীয় মাছ ইলিশ—দুটিই আমাদের ঐতিহ্য ও রসনার সঙ্গে জড়িয়ে আছে। এই দুই উপাদান একসঙ্গে রান্না করলে স্বাদটা কেমন হয়? চলুন জেনে নেওয়া যাক শাপলা ডাঁটা দিয়ে ইলিশের সহজ রেসিপি।

উপকরণ:

শাপলা ডাঁটা — ২ আঁটি
ইলিশ মাছের মাথা ও লেজ — ২টি মাছের
নারকেলের দুধ — আধা কাপ
আদা বাটা — আধা চা-চামচ
রসুন বাটা — দেড় চা-চামচ
পেঁয়াজ কুচি — ১টি বড়
হলুদের গুঁড়া — ২ চা-চামচ
ধনিয়া গুঁড়া — ১ চা-চামচ
জিরা গুঁড়া — ১ চা-চামচ
মরিচের গুঁড়া — ২ চা-চামচ
লাল মরিচ — ২টি
সয়াবিন তেল — এক-তৃতীয়াংশ কাপ
লবণ — স্বাদমতো
পানি — এক-তৃতীয়াংশ কাপ
প্রস্তুত প্রণালি:

প্রথমে শাপলা ডাঁটার আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর গরম পানিতে কিছুক্ষণ ভাপিয়ে পানি ঝরিয়ে রাখুন।
এবার ইলিশের মাথা ও লেজ ভালোভাবে ধুয়ে লবণ, এক চা-চামচ হলুদ ও এক চা-চামচ মরিচের গুঁড়া মাখিয়ে নিন।
কড়াইয়ে তেল গরম করে ইলিশের মাথা ও লেজ হালকা করে ভেজে তুলে রাখুন।
একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিন। এরপর আদা-রসুন বাটা, বাকি হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে অল্প পানি যোগ করে ভালোভাবে মসলা কষিয়ে নিন।
মসলা কষানো হলে নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
এবার ভেজে রাখা ইলিশের মাথা ও লেজ দিয়ে ঢেকে অল্প আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন।
এরপর ভাপিয়ে রাখা শাপলা ডাঁটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিন।
শাপলা ডাঁটা সেদ্ধ হয়ে এলে লাল মরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিন।
তৈরি হয়ে গেল শাপলা ডাঁটা দিয়ে ইলিশ। গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন জাতীয় ফুল ও জাতীয় মাছের এই দারুণ দেশি পদ।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD