বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ

লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। এর ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন কারাবন্দিরা। ১৯০ জন বন্দি ধারণক্ষমতা সম্পন্ন এই কারাগারে বর্তমানে প্রায় ৬১৯ জন বন্দি গাদাগাদি করে দিন কাটাচ্ছেন। কারাগার সূত্রে জানা গেছে, মাঝেমধ্যে এই বন্দির সংখ্যা সাতশ ছাড়িয়ে যায়, যা কারাগারের ধারণক্ষমতার ভয়াবহ লঙ্ঘন।

অতিরিক্ত বন্দির চাপের কারণে কারাগারের প্রতিটি ওয়ার্ড এবং সেলে তিল ধারণের ঠাঁই নেই। পর্যাপ্ত জায়গা না থাকায় বন্দিদের অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় কারাবন্দিদের মধ্যে সংক্রামক ব্যাধিসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD