কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে সমমনা ইসলামী দল নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব উপলব্ধি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়া দলগুলোর শীর্ষ নেতারা জানান, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তারা আর আলাদাভাবে পথ চলতে চান না। বরং একটি শক্তিশালী ও সম্মিলিত শক্তিরূপে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। জাতীয় রাজনীতিতে এই নতুন সমীকরণ বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বর্তমানে বিএনপির পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কার্যক্রম চলছে। এই পরিস্থিতিতে সমমনা ইসলামী দলগুলোর এই অভিন্ন যাত্রা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী দিনে এই জোট কীভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করে এবং জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক