শনিবার এগারো দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লংমার্চ সফল করার পেছনে যারা শ্রম ও মেধা দিয়েছেন তাদের ধন্যবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, জনগণের অধিকার আদায় এবং দেশের স্বার্থ রক্ষার এই লংমার্চে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেশের মানুষ বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন চায়। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। একই সাথেকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নানা ধরনের প্রোপাগান্ডা ও বাধা উপেক্ষা করে সাধারণ মানুষ যেভাবে লংমার্চ সফল করেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য যে, অতীতেকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলগুলোর গণতান্ত্রিক কর্মসূচিতে নানা ধরনের দমনপীড়ন চালানো হতো। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার কিছুটা হলেও উন্মুক্ত হয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মিয়া গোলাম পরওয়ার আরও জানান, দেশের শান্তি, শৃঙ্খলা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান যেন সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করেন।
আরববাংলা টিভি/ডেস্ক