শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে বিএনপি: ফয়জুল করীম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সরকার গঠনের পর ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কোনো সংকট মোকাবিলা বা জনগণের মৌলিক সমস্যা সমাধানেও বর্তমান সরকার কার্যকর কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে আরও গতিশীলতা আনতে হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা, যা অর্জনে বর্তমান প্রশাসন হিমশিম খাচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সব রাজনৈতিক দল এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। তবে কার্য্কর কোনো দৃশ্যমান পরিবর্তন সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকার সুরক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই ইসলামী নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD