রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ৬ হাজার ৫৭৩ ইয়াবা, ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ গ্রাম হেরোইন ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।