শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

রাজধানীতে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৫:৩২ pm

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে নিজ বাসা থেকে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রিধিকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পরিবারের পক্ষ থেকে কিছু তথ্য দেওয়া হয়েছে। পরিবারের দাবি, ভোরে একজনের সঙ্গে ভিডিও কলে তাঁর কথা-কাটাকাটি হয়েছিল। এরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে তারা জানিয়েছে।

এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিতি তৈরি করেছিলেন রিধিকা রিধি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

হঠাৎ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহকর্মী ও অনুরাগীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD