রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে সেই বড় গুপ্ত: জামায়াত আমির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম ও দুর্নীতি করে, সেই সবচেয়ে বড় গুপ্ত। তিনি বলেন, মানুষ আদালতে গেলে আর শোষণ-বঞ্চনার শিকার হবে না, ন্যায়বিচার পাবে। সন্তানরা যেন দেশের মাটিতে নিরাপদ থাকে এবং তাদের মেধার সঠিক মূল্যায়ন হয়, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্তরের মানুষের অধিকার রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হলে দেশের প্রতিটি নাগরিককে সততা ও দেশপ্রেমের সাথে এগিয়ে আসতে হবে।

সাংবাদিকদের বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোতে যে ধস নেমেছিল, তা থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে জামায়াতে ইসলামী সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে বলে তিনি জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD