শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

মালয়েশিয়াগামী কর্মীদের ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্ল্ডস সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউসিএমএস। দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই তালিকা প্রকাশিত হওয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস সেকশনে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত এই মেডিকেল সেন্টারগুলোর মাধ্যমেই এখন থেকে মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। দীর্ঘদিন ধরে সিন্ডিকেট প্রথার বিরুদ্ধে সোচ্চার থাকা অভিবাসী কর্মী ও সংশ্লিষ্ট জনশক্তি ব্যবসায়ীরা স্বচ্ছতার সাথে এই তালিকা প্রকাশের মাধ্যমে প্রক্রিয়াটি আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জনশক্তি রপ্তানি খাতে নানা অনিয়ম ও সিন্ডিকেটের দৌরাত্ম্য লক্ষ্য করা গিয়েছিল। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবং দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা।

বিদেশগামী কর্মীদের সঠিক ও নিঝঞ্ঝাট স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন থেকে আরও নিবিড়ভাবে কাজ করবে। অনুমোদিত এই তালিকা প্রকাশের ফলে সাধারণ কর্মীরা দালাল চক্রের হয়রানি থেকে মুক্তি পাবেন এবং নির্ধারিত সেন্টারগুলো থেকেই সহজে প্রয়োজনীয় মেডিকেল সনদ সংগ্রহ করতে পারবেন বলে গণমাধ্যমকে জানান অভিবাসন বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD