শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিজেদের সংকটে ফেলেছে: ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থে বদলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে উল্টো গভীর অভ্যন্তরীণ ও ভূরাজনৈতিক সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব সম্প্রতি এক বক্তব্যে এই মন্তব্য করেছেন। তিনি জানান, ওয়াশিংটন এবং তেল আবিবের যৌথ আগ্রাসী নীতি এবং আঞ্চলিক রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপের কারণে তাদের নিজ দেশের অভ্যন্তরেই তীব্র সামাজিক অসন্তোষ এবং অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে গিয়ে এই দুই মিত্রশক্তি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের নিজেদের অর্থনীতি ও জনজীবনে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, এই অঞ্চলের স্বাধীনতাকামী জনগণের প্রতিরোধ এবং সাহসিকতার মুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সকল ষড়যন্ত্র আজ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ধরনের সামরিক ও রাজনৈতিক কৌশল বিশ্বশান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের পেছনে বহিরাগত শক্তির হস্তক্ষেই মূল ভূমিকা পালন করছে। বিগত বছরগুলোতে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার নামে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে সামরিক অভিযান চালিয়েছে, তা কেবল ধ্বংসযজ্ঞই ডেকে এনেছে। ভবিষ্যতে এই সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD