চল নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপ এবং পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের স্বাভাবিক পরিবর্তনের পাশাপাশি বঙ্গোপসাগরে সাগরের পানির তাপমাত্রা বেশি থাকায় এই সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা সাংবাদিকদের জানান, সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের প্রস্তুতি জোরদার করা প্রয়োজন। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একাধিক বড় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। সে বিষয়টি মাথায় রেখে এবারও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সার্বিক পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী বিশেষ বুলেটিন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক