শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

মার্কিন হোয়াইট হাউস থেকে ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ

তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো সিএনএন, এমএসনাউ এবং পলিটিকো।

সাংবাদিকদের এই বিষয়ে মার্কিন প্রশাসন জানিয়েছে যে, প্রশাসনের নীতি ও সত্যতা বজায় রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন বরাবরই গণমাধ্যমের পক্ষপাতদুষ্ট আচরণের সমালোচনা করে আসছে।

এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতা এবং হোয়াইট হাউসের প্রবেশাধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD