শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ করার জোরালো দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর এবং বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত খাতে বয়সসীমা সম্পূর্ণ উন্মুক্ত করার দাবিতে তীব্র আন্দোলন শুরু করেছে ‘চাকরিতে আবেদন প্রত্যাশী সমন্বিত বয়সবৃদ্ধি আন্দোলন’ নামক সংগঠনটি। দীর্ঘদিন ধরে দেশের শিক্ষিত যুবসমাজ ও চাকরিপ্রার্থীরা এই দাবি জানিয়ে আসলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তা আরও জোরালো রূপ নিয়েছে।

শনিবার রাজধানীর ঐতিহাসিক শাহবাগ মোড়ে সংগঠনটির পক্ষ থেকে এক জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের আহ্বায়ক মামুনুর রশিদ রতন প্রচারপত্র বিতরণের মাধ্যমে তাদের ৯ দফা দাবি বিস্তারিতভাবে তুলে ধরেন। আন্দোলনকারীদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে পড়াশ শেষ করতে এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে চাকরির প্রস্তুতি নিতে যুবকদের বেশি সময় লাগে, তাই বয়সসীমা বাড়ানো এখন সময়ের দাবি।

সাংবাদিকদের বলেছেন আন্দোলনরত প্রার্থীরা, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যুবসমাজ তাদের যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের কারণে কেউ মুখ খুলতে সাহস পায়নি। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনগুলো শিক্ষার পরিবেশ নষ্ট করে যুবসমাজকে কোণঠাসা করে রেখেছিল।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাকরিপ্রত্যাশীদের প্রত্যাশা অনেক বেশি। আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়েছেন যে, তাদের এই ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দেশজুড়ে বেকারত্ব দূর করতে এবং মেধাবী তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এই নীতিগত পরিবর্তন অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD