শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সন্দ্বীপে সম্ভাব্য মেম্বার প্রার্থীকে গুলি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগেই চট্টগ্রামের সন্দ্বীপে সহিংসতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুছাপুর ইউনিয়নের সম্ভাব্য ইউপি সদস্য মেম্বার প্রার্থী ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ওরফে বাবুলকে ৪৫ অতর্কিত গুলি করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি কুচক্রী মহলের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে নাসির উদ্দীন নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে অন্ধকার সড়কে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর আক্রমণ চালায় এবং তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এই ন্যক্কারজনক হামলার ঘটনায় পুরো সন্দ্বীপ জুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিদের দমাতে পরাজিত শক্তি ও তাদের দোসররা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে যৌথ অভিযান শুরু করেছে বলে সাংবাদিকদের জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD