আফ্রিকার কৃষিতে উৎপাদন বাড়ানোর লক্ষে চালু হওয়া গ্রিন রেভল্যুশন উদ্যোগের কারণে মহাদেশটির বহু পুষ্টিকর ও জলবায়ু-সহনশীল ঐতিহ্যবাহী ফসল চাষের জমি কমে যাচ্ছে। বিশেষ করে ভুট্টা চাষ সম্প্রসারণের বিপরীতে বাজরা, জোয়ার, কাসাভা ও চিনাবাদামের মতো স্থানীয় ফসল পিছিয়ে পড়ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
কৃষি গবেষকরা জানিয়েছেন, আধুনিক উচ্চফলশীল ফসলের দিকে অতিমাত্রায় ঝুঁকে পড়ার ফলে আফ্রিকার বৈচিত্র্যময় খাদ্যভ্যাস এবং গ্রামীণ অর্থনীতি এক নীরব সংকটের মুখে পড়েছে। স্থানীয় কৃষকরা ঐতিহ্যবাহী ফসল চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, কৃষিনীতিতে ভারসাম্য ফিরিয়ে না আনলে আফ্রিকার বহু শতাব্দী পুরোনো পুষ্টিকর ফসলের প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই ঐতিহ্যবাহী ফসল রক্ষায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক