বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

মধ্যবর্তী নির্বাচনে জিতলে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে। তিনি এ অর্থকে ট্রাম্প ডিভিডেন্ড হিসেবে উল্লেখ করেন।

ডালাসে রিপাবলিকানদের এক সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন। তিনি জানান, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘোষণাকে কেন্দ্র করে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের এই প্রতিজ্ঞা ভোটারদের নিজেদের পক্ষে টানতে বড় ভূমিকা রাখবে। বিরোধী দলের পক্ষ থেকে যদিও এর সমালোচনা করা হয়েছে, তবুও সাধারণ নাগরিকদের মধ্যে এটি বেশ আগ্রহ তৈরি করেছে। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির এই গুরুত্বপূর্ণ মোড়ে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD