হবিগঞ্জের আজমিরীগঞ্জ সরকারি কলেজের ফান্ড হতে নেওয়া টাকা প্যাডে উল্লেখ না করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শিক্ষক স্টাফ রুমে আটকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত কিছুদিন ধরে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক ও অভ্যন্তরীণ তহবিল পরিচালনা নিয়ে শিক্ষক ও প্রশাসনের মধ্যে মতবিরোধ চলে আসছিল। এরই জেরে অভিযুক্ত শিক্ষকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে একটি প্যাডে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু ওই প্যাডে টাকার সঠিক পরিমাণ ও খরচের খাত স্পষ্টভাবে উল্লেখ না থাকায় অধ্যক্ষ স্বাক্ষর প্রদানে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেলে শিক্ষকরা তাকে স্টাফ রুমে অবরুদ্ধ করে রাখেন এবং জোরপূর্বক স্বাক্ষর আদায়ের চেষ্টা চালান। পরে কোনো রকমে প্রস্রাবের কথা বলে শিক্ষক স্টাফ রুম থেকে বের হয়ে কলেজ থেকে দৌড়ে সরাসরি থানায় উপস্থিত হন এবং পুরো বিষয়টি পুলিশকে অবহিত করেন।
এই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক