মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে পরিস্থিতি শান্ত করতে সংযম, সংলাপ ও উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দিয়েছে পাকিস্তান ও বাহরাইন। বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধের বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। নিরীহ মানুষের প্রাণহানি এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প নেই। উভয় পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তান ও বাহরাইনের এই যৌথ উদ্যোগ সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কূটনৈতিক বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক