ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির এক নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে মূলত জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় শুরু হয়েছে।
একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই পুলিশ এই পদক্ষেপ নেয়। ঘটনায় অভিযুক্ত ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং আইনি জটিলতা বৃদ্ধির এটি সর্বশেষ ঘটনা।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ঘটনা দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়াতে পারে এবং রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করতে পারে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে অবশ্য এই মামলার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। তারা বিষয়টি আইনিভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক