রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ভারতের সমুদ্রে ডুবে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা: রিজভী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ

ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারী শেখ হাসিনা ও তার অনুসারীদের পক্ষ থেকে আসা বিভিন্ন বার্তা এবং ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে অব্যাহত রয়েছে। গণতন্ত্রকামী জনগণের আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সফল হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গণমাধ্যমকে জানান, দেশের বিরুদ্ধে যতোই চক্রান্ত হোক না কেন, তা প্রতিহত করতে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই দুঃশাসনের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারা সুসংহত করতে এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণের দীর্ঘ লড়াইয়ের পর ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং দেশ এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে। কিন্তুকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এখনো পর্দার আড়াল থেকে দেশের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। দেশের সাধারণ মানুষ তাদের এই চক্রান্ত সম্পর্কে পুরোপুরি সচেতন রয়েছে। গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই রাজনৈতিক নেতা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD