বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ নিলে খুশি হতাম : সিইসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ও সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। তারা ভোট বর্জন করে জনগণকে ভোট প্রদান না করতে উৎসাহ জাগিয়েছে। আমরা খুশি হতাম যদি সকল দল অংশগ্রহণ করত। তবে দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি।

সোমবার (৮ জানুয়ারি) ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন অভিযোগের জবাবে তিনি বলেন, অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন, রিটার্নিং অফিসার যেটা ঘোষণা করেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ইসির নিয়ম হচ্ছে, গুরুতর অভিযোগ থাকলে কমিশন সেটা পুনর্বিবেচনা করে থাকে। এছাড়া অভিযোগকারীরা চাইলে সুপ্রিম কোর্টেরও সাহায্য নিতে পারেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD