রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে মমতাজ হোসেন লিপির গণসংযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৭:৪৮ am

রৌমারী ও রাজিবপুরে সকাল-সন্ধ্যা রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কর্মসূচি সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেন তিনি।

রাজিবপুর উপজেলার সকল ওয়ার্ড ও গ্রাম-গঞ্জ, এবং রৌমারীর ৬টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি ৩১ দফা কর্মসূচির তাৎপর্য জনগণের কাছে তুলে ধরেন।

ঢাকার রাজপথে সাহসী নেতৃত্বের জন্য পরিচিত মমতাজ হোসেন লিপি রাজনৈতিক সংগ্রামে নিজের একটি হাত হারিয়েছেন। তবুও থেমে থাকেননি তিনি। কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নিজ এলাকা কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনে ধানের শীষে ভোট চেয়ে জনগণকে উদ্বুদ্ধ করছেন।

তিনি বলেন, “কুড়িগ্রাম-৪ আসনটি ধানের শীষের জন্য উর্বর। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি নিশ্চিত জয়ী হবো।” পৈত্রিকসূত্রে রাজনৈতিক পরিবারের উত্তরসূরী হওয়ায় তার নিজস্ব ভোটব্যাংকও রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD