মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশ ব্যবহার: ঠিকাদার গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের চাঞ্চল্যকর ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। এই অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সেতুটির নির্মাণকাজ চলছিলো। কিন্তু সম্প্রতি ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ের সময় রডের বদলে বাঁশ ব্যবহারের বিষয়টি প্রকাশ পেলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পরে স্থানীয় প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার পরই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

উন্নয়নমূলক কাজে এমন দুর্নীতি ও অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য কেউ যদি থেকে থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। জনস্বার্থে এ ধরনের দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD