মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নিউইয়র্কে জমকালো ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় ও জমকালো আয়োজন ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬। প্রতিবারের মতো এবারও চলচ্চিত্র, সংগীত, নাটক ও ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা তারকাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা। এই আয়োজনে যোগ দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানসহ দেশের একঝাক তারকা।

প্রবাসীদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতি বছরই এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে শুধু শাকিব খান নন, দেশের বিনোদন অঙ্গনের অনেক জনপ্রিয় মুখ মঞ্চ মাতাবেন। নাচ, গান ও অভিনয়ের নানা পরিবেশনায় নিউইয়র্কের প্রবাসী বাঙালিদের জন্য এটি একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরেই প্রবাসে বাংলা সংস্কৃতি ও মিডিয়াকে টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছে এই আয়োজন। এবারের ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ কে ঘিরে ইতিমধ্যেই মার্কিন মুল্লুকে থাকা বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। টিকিটের জন্যও চলছে হুমড়ি খেয়ে পড়া। সাংস্কৃতিক অঙ্গনের তারার মেলায় মুখরিত হবে নিউইয়র্কের এই মঞ্চ, যা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেই বিশ্বাস আয়োজকদের।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD