মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

গাজায় সহায়তা ও সুরক্ষার অভাব, ধ্বংসস্তূপে পরিণত উপত্যকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ

গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে হাজার হাজার নিষ্পাপ শিশু রয়েছে। প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা এই বর্বরোচিত হামলায় সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক মহলের জোরালো ভূমিকা এবং পর্যাপ্ত মানবিক সহায়তার অনুপস্থিতি পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। চিকিৎসাকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং বসতবাড়িগুলো ধ্বংস হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ আজ বাস্তুচ্যুত এবং চরম খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এই ভয়াবহ মানবিক বিপর্যয় রোধে বিশ্ববাসীকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD