শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বান্দরবানে ১৩ অক্টোবরের হরতাল প্রত্যাহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১১:২৬ am

৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দরবানে সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সেই হরতাল প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় প্রশাসনের অনুরোধে নাগরিক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

তিনি বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ, শান্তি চাই। আমাদের দাবি আদায়ের জন্য আমরা হরতালের ডাক দিয়েছিলাম এবং বান্দরবানের সর্বস্তরের মানুষ হরতালকে সমর্থন করেছে। কিন্তু প্রশাসনের সঙ্গে আমাদের ভাল একটা সম্পর্ক আছে। প্রশাসন আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে এবং খুব দ্রুত যেগুলো প্রশাসনের হাতে রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে। তাই আমরা হরতাল প্রত্যাহার করেছি। তবে যদি বাস্তবায়নের নামে তালবাহানা করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এস এম হাসান এবং নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবর রহমানসহ সিনিয়র নেতারা। বৈঠকে ঘণ্টাব্যাপী আলোচনার পর আশ্বস্ত হয়ে হরতাল প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবর রাজার সনদ বাতিল ব্যাংক লোন চালু জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা চালুসহ ৮ দফা দাবিতে বান্দরবানে সকাল-সন্ধ্যা হরহতালের ঘোষণা করে নাগরিক পরিষদ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD