শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

গোদাগাড়ীতে সিসি ক্যামেরা অচল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ

রাজশাহীর গোদাগাড়ী পৌর শহরের নিরাপত্তা জোরদার এবং নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পৌনে চার লাখ টাকা ব্যয়ে স্থাপন করা সিসি ক্যামেরাগুলো বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

২০২৫ সালের জুলাই মাসে ২০টি সিসি ক্যামেরা স্থাপনের বিশেষ প্রকল্প হাতে নেওয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাব ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে মাত্র কয়েক মাসের ব্যবধানে সবগুলো ক্যামেরা বিকল হয়ে যায়। এর ফলে পৌর এলাকার সার্বিক নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকে জানান যে, ক্যামেরাগুলো সচল থাকলে অপরাধ প্রবণতা অনেক কমে যেত। সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার কারণেই লাখ লাখ টাকা ব্যয়ে কেনা এই জনগুরুত্বপূর্ণ সিসি ক্যামেরাগুলো আজ কোনো কাজেই আসছে না, যা দ্রুত মেরামত করা জরুরি বলে তারা মনে করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD