বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।
বুধবার হাসপাতালটি পরিদর্শনকালে তিনি বলেন, ঢাকার বর্জ্য আজ আর শুধু সমস্যা নয়, বরং সঠিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা থেকে শিক্ষা উপকরণসহ বিভিন্ন দরকারী পণ্য তৈরি করা সম্ভব হচ্ছে। এই উদ্যোগ রাজধানীর পরিবেশ রক্ষায় এবং যুবসমাজকে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এবং জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলে নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক