হারিকেন ইসাইয়াস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। এর প্রভাবে প্রাণঘাতী বন্যা ও তীব্র বাতাসের আশঙ্কা করা হচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই প্রাকৃতিক দুর্যোগটি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব শুরু করে। আবহাওদাবিদদের মতে, এই ঝড়ের গতিবেগ অত্যন্ত বেশি থাকায় স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
দুর্যোগ মোকাবিলায় ফ্লোরিডার বিভিন্ন স্থানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময়ও এই হারিকেনটি বেশ বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং উপকূলের নিচু এলাকাগুলো থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের শক্তিশালী ঝড়ের প্রকোপ সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিজ্ঞানীরা।
আরববাংলা টিভি/ডেস্ক