শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, নিহত ১৪০০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ণ

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় দুই হাজার সাতশ পঞ্চাশটির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর এক হাজার চারশ জনের বেশি যোদ্ধা হতাহত হয়েছে বলে গণমাধ্যমকে জানান তারা। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এই জোরালো আক্রমণ পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ইয়েমেনে চলা গৃহযুদ্ধ ও সংঘাতের কারণে দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যেই সাম্প্রতিক এই সামরিক তৎপরতা নতুন মাত্রা যোগ করেছে। ইয়েমেনের সরকারি বাহিনী দেশটির বিভিন্ন কৌশলগত অঞ্চল পুনরুদ্ধারে তাদের অভিযান জোরদার করেছে এবং এর ফলস্বরূপ বড় ধরনের হতাহতের এই ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD