শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ সেতুতে চরম দুর্ভোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বামনের কুড়া নদীর ওপর নির্মিত সেতুটি দীর্ঘ এক যুগ ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অথচ এই দীর্ঘ সময়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটি আজ মরণফাঁদে পরিণত হয়েছে।

সেতুটির মাঝখানে ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে এটি সম্পূর্ণ গার্ডারহীন অবস্থায় রয়েছে। এই জরাজীর্ণ ও বেহাল সেতুর ওপর দিয়েই বাধ্য হয়ে প্রতিদিন পাঁচটি গ্রামের হাজার হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এলাকাবাসী এই পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে এই সেতুটি ভাঙা থাকলেও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফল পাওয়া যায়নি। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে জরুরি রোগী আনা-নেওয়ার ক্ষেত্রেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসী অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ সেতুটির স্থানে একটি নতুন ও টেকসই সেতু নির্মাণের জন্য সরকারের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD