সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

সফররত ফরাসি সিনেটরদের সঙ্গে সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। সোমবার সকালে রাজধানীর গুলশানে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জুলাই সনদ, সংসদীয় কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের বর্তমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফরাসি প্রতিনিধিদল বাংলাদেশের সংস্কার কার্যক্রমে আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আন্তর্জাতিক মহলের সঙ্গে এই ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য যে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলগুলোর ওপর নানা ধরনের দমনপীড়ন চালানো হয়েছিল। এমনকিকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের রাজনৈতিক পরিবেশ চরমভাবে বিপর্যস্ত ছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে এবং দেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের এই বৈঠকটি তারই একটি অংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD