সারা দেশে প্রথম ধাপে এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার গণমাধ্যমকে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনের এই প্রথম ধাপের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রশাসনিক কাজ শুরু হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে আরও জানা যায়, স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ করার পাশাপাশি কেন্দ্র নির্ধারণের কাজও এগিয়ে চলছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে স্থানীয় পর্যায়ে। বিস্তারিত আসছে…
আরববাংলা টিভি