প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান গেলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএসের) ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার এই দলটির পাকিস্তান সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও প্রশাসনিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে যৌথ বোঝাপড়া তৈরি করা। দুই সপ্তাহের এই সফরে তারা পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সরকারি দপ্তরে অংশ নেবেন। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে যে স্থবিরতা ও অনাস্থা তৈরি হয়েছিল, তা কাটিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও পেশাদার পররাষ্ট্র নীতি বাস্তবায়নের অংশ হিসেবেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে বিসিএস কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সফর শেষে এই কর্মকর্তারা দেশের প্রশাসনিক কার্যক্রমে তাদের অর্জিত অভিজ্ঞতা সফলভাবে প্রয়োগ করতে পারবেন বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি