সীমান্ত নদী ইছামতিতে ঘুরে এসে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, বাইনোকুলারে দেখলাম বাংলাদেশিরা ওঁৎ পেতে আছে। ফাঁকা পেলেই ভারতে হু হু করে ঢুকে পড়বে। গণমাধ্যমকে জানান যে তিনি এই দৃশ্য নিজের চোখে দেখেছেন এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে সীমান্তে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফের নজরদারি আরও বাড়াতে হবে। বিশেষ করে নদীপথে কড়া পাহারা না থাকলে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর সীমান্তবর্তী এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি সংবেদনশীল ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর আগে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্ত নীতি নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা করেছিলেন ভারতীয় রাজনীতিকরা। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করার কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
আরববাংলা টিভি