শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

পীরগাছায় ৪১০টি পেঁপে গাছ কেটে নষ্ট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ণ

রংপুরের পীরগাছায় রাতের আঁধারে একটি ফলন্ত পেঁপে বাগানের প্রায় ৪১০টি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগানের মালিক ও স্থানীয় কৃষক শফিকুল ইসলাম। আকস্মিক এই ধ্বংসযজ্ঞে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

বুধবার উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্দন এলাকার এই ন্যক্কারজনক ঘটনাটি প্রকাশ পায়। সকালে ঘুম থেকে জেগে বাগানে গিয়ে কৃষক শফিকুল ইসলাম দেখতে পান তার সমস্ত স্বপ্ন নিমেষেই শেষ করে দেওয়া হয়েছে। ফলন্ত পেঁপে গাছগুলো মাটিতে লুটিয়ে পড়ে আছে। স্থানীয়দের মতে, শত্রুতার চরম বহিঃপ্রকাশ হিসেবেই এই ধরনের নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বলে সাংবাদিকদের জানান স্থানীয়রা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD