বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে রোগী সেজে পেটে লুকানো স্বর্ণ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪ am

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

ঘটনার দিন ওই নারী হাসপাতালে চিকিৎসা নেওয়ার ছদ্মবেশে প্রবেশ করেন এবং সুকৌশলে এক স্বজনের গলা থেকে সোনার চেইন দুটি হাতিয়ে নেন। পরবর্তীতে ভুক্তভোগীর চিৎসকার ও অভিযোগে উপস্থিত জনতা ও পুলিশ তাকে আটক করে। তবে তার প্রাথমিক দেহ তল্লাশি করে কোনো চেইন পাওয়া যায়নি।

পরে সন্দেহ হওয়ায় পুলিশ ওই নারীর এক্সরে করায়। এক্সরে রিপোর্ট আসার পর চিকিৎসকদের চোখ ছানাবড়া হয়ে যায়, কারণ তার পেটের ভেতরে দুটি সোনার চেইনের অস্তিত্ব স্পষ্ট ধরা পড়ে। চিকিৎসকদের তত্ত্বাবধানে চেইন দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD