শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নেপালে ধ্বংসস্তূপ থেকে অলৌকিক বেঁচে ফেরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ বন্যার ১০ দিন পর নুয়াকোট শহরের একটি বাড়ি থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার তাকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

কর্মকর্তারা জানান, ওই নারীকে হেলিকপ্টারে করে দ্রুত নিরাপদ আশ্রয়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকার পর তার এই বেঁচে থাকাকে চিকিৎসকরা অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন। আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারী দলগুলো এখনও দুর্গম এলাকাগুলোতে তল্লাশী চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন আশা করছে, এই অলৌকিক উদ্ধারের পর উদ্ধারকাজে আরও গতি আসবে এবং আটকে পড়া অন্যান্যদেরও জীবিত খুঁজে পাওয়া সম্ভব হবে। প্রাকৃতিক এই দুর্যোগের পর দেশজুড়ে শোক ও উদ্বেগের মাঝে এই ঘটনা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের মনে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD