বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে; তিনি মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে গ্রামের বাড়ি জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন। সেই টাকা খোয়া গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে আনন্দের পরিবর্তে এখন চলছে মাতম।

ঘটনার বিবরণ অনুযায়ী, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং ধুমধাম করে বিয়ে দেওয়ার মানসে নিজের শেষ সম্বল সামান্য কিছু জমি বিক্রি করেছিলেন ইসমাইল। সেই বিক্রয়লব্ধ অর্থ সঙ্গে নিয়ে তিনি জামালপুরের গ্রামের বাড়ি থেকে গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝপথে ঘটে বিপত্তি। স্বপ্নপূরণের আগেই ঘাতক চক্রের হাতে প্রাণ হারাতে হয় তাকে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা গণমাধ্যমকে জানান, ইসমাইল হোসেনের কাছে জমির বিক্রির যে নগদ অর্থ ছিল, তা ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেফতারে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করছে। এই বর্বরোচিত ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD