স্বৈরাচারের সময়ে যারা স্বৈরাচারের আড়ালে গুপ্তবেশে লুকিয়ে ছিল, এখন সেই গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে থেকে দেশে নতুন করে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না—এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি এই মন্তব্য করেন।
গণমাধ্যমকে জানান যে, বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যারা ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তারা এখন ভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার পাঁয়তারা করছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সাধারণ মানুষের শান্তিময় জীবনযাপনকে ব্যাহত করতে বিভিন্ন মহলে নানা ধরনের চক্রান্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং বদ্ধপরিকর। কিন্তু একটি বিশেষ মহল দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে দলীয় নেতাকর্মীসহ দেশের সব স্তরের সচেতন নাগরিককে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সরকারপ্রধানের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের ভেতর বা বাইরে লুকিয়ে থাকা কোনো চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আগাম সতর্কতা হিসেবেই এই বার্তা দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক