জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপাল দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধুত্বের নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং আগামী দিনে বাণিজ্য, শিক্ষা ও পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠক শেষে উভয় দেশের পক্ষ থেকেই আশা প্রকাশ করা হয় যে, বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সুসম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়েও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। সাংবাদিকদের জানান হয়েছে যে, এই ধরনের কূটনৈতিক বৈঠক দুই দেশের জনগণের কল্যাণ ও আঞ্চলিক সহযোগিতাকে আরও একধাপ এগিয়ে নেবে।
আরববাংলা টিভি/ডেস্ক