মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

হাইমচরে দুপুর ১২টায়ও তালাবদ্ধ ভূমি অফিস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে দুপুর ১২টায়ও তালা ঝুলছে। এমন চিত্র নিত্যদিনের হয়ে দাঁড়ালেও এভাবে আর কত দিন সেবাগ্রহীতাদের ভোগান্তি পোহাতে হবে, সেই প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। সপ্তাহের কর্মদিবসে সরকারি নিয়ম অনুযায়ী সকাল থেকেই সেবা কার্যক্রম চালু থাকার কথা থাকলেও এই চিত্র ভিন্ন।

মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অফিসটি সম্পূর্ণ বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা চরম ভোগান্তি ও ক্ষোভ নিয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অফিস না করায় সাধারণ মানুষ তাদের জমি সংক্রান্ত বিভিন্ন জরুরি কাজ সময়মতো সম্পন্ন করতে পারছেন না। ফলে প্রতিনিয়ত তাদের আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

সাংবাদিকদের বলেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী, সরকারি এই সেবা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চরম উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ দেশের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে গতিশীলতা আনতে বর্তমান প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু তৃণমূল পর্যায়ে কিছু অসাধু ও দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তার কারণে সরকারের সেই সদিচ্ছা প্রায়শই ব্যাহত হচ্ছে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের রেখে যাওয়া বিভিন্ন দপ্তরের এই জনদুর্ভোগ এবং অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে এই ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অফিস খোলা রাখার জোরালো দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষকে আর এমন ভোগান্তির শিকার হতে না হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD