মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

নরওয়ে জঘন্য দেশে পরিণত হয়েছে: ট্রাম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—শান্তিতে নোবেল পুরস্কার তাঁরই প্রাপ্য ছিল। তবে এখন পর্যন্ত তাঁর হাতে ধরা দেয়নি এ পুরস্কার। এতে তিনি চটেছেন নরওয়ের ওপর। মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন যে নরওয়ে বর্তমানে একটি জঘন্য দেশে পরিণত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নোবেল শান্তি পুরস্কার প্রদানকারী কমিটি নরওয়েতে অবস্থিত হওয়ায় দেশটির ওপর নিজের বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব রাজনীতির নানা সমীকরণে তাঁর এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার আক্ষেপ এর আগেও বিভিন্ন সময় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করে আসছেন, তাঁর মধ্যস্থতায় হওয়া বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির কারণে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন। তবে নরওয়ের নোবেল কমিটি তাঁর অবদানকে মূল্যায়ন করেনি বলেই ট্রাম্পের এমন কঠোর প্রতিক্রিয়া।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD