সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় চার দেশের ঐকমত্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান। সোমবার ইরানের রাজধানী তেহরানে চার দেশের প্রতিনিধিদের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে আনাদোলুর পক্ষ থেকে।

বৈঠকে মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল ও পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা একমত হয়েছেন যে, এই মুহূর্তে পারস্পরিক দ্বন্দ্ব এড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ সুরক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এবং ইরানের মতো প্রভাবশালী দেশগুলোর এই কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস দমন এবং আঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দিনে এই চার দেশের যৌথ সহযোগিতা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়েও রূপরেখা তৈরির কাজ চলছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD